Description:
(ক) সম্বন্ধ পদে 'র' বা 'এর' বিভক্তি (ষষ্ঠী বিভক্তি) যুক্ত হয়ে থাকে। যথা: আমি + র = আমার (ভাই), খালিদ + এর = খালিদের (বই) ইত্যাদি।
(খ) সময়বাচক অর্থে সম্বন্ধ পদে কার> কের বিভক্তি যুক্ত হয়। যথা-
আজি + কার = আজিকার > আজকের (কাগজ)।
পূর্বে + কার = পূর্বেকার (ঘটনা)।
কালি + কার = কালিকার > কালকার > কালকের।
কিন্তু 'কাল' শব্দের উত্তর শুধু 'এর' বিভক্তিই যুক্ত হয়। যেমন- কাল + এর = কালের। উদাহরণ- সে কত কালের কথা।